দারুণ প্রত্যাবর্তন ব্রাজিলের, ২-১ ব্যবধানে এগিয়ে

0

স্পোর্টস ডেস্ক, লোকসমাজ : বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরে যোগ করা সময়ে জয়সূচক গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সেলেসাওরা।
ম্যাচের ৯৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে প্রথমবারের মতো লিড নেয় ব্রাজিল। গোলটিতে সহায়তা করেন ব্রুনো গিমারায়েস। শেষ মুহূর্তের এই গোলে হিউস্টন স্টেডিয়ামে উচ্ছ্বাসে ফেটে পড়ে ব্রাজিল সমর্থকেরা।
দীর্ঘ সময় লড়াই করে জাপান ম্যাচে সমতা ধরে রাখলেও শেষ পর্যন্ত রক্ষণভাগে ভাঙন দেখা দেয়। এখন ম্যাচের বাকি কয়েক মিনিটে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালাবে জাপান। অন্যদিকে ব্রাজিল এই লিড ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করার দ্বারপ্রান্তে।
প্রথমার্ধে এগিয়ে যাওয়া জাপান দ্বিতীয়ার্ধেও লিড ধরে রাখার চেষ্টা করলেও ব্রাজিলের ধারাবাহিক আক্রমণের মুখে শেষ পর্যন্ত গোল হজম করতে হয়। সমতায় ফেরার পর আক্রমণ অব্যাহত রেখেছে সেলেসাওরা। তবে জাপানও পাল্টা আক্রমণে বিপজ্জনক হয়ে উঠছে।
ম্যাচের ৬৬ মিনিটে জাপানের আয়াসে উয়েদার একটি ভালো সুযোগ ব্রাজিল গোলরক্ষক রুখে দেন। ফলে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে জাপান। শেষ ২৫ মিনিটে যে কোনো দলই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিতে পারে। নকআউট পর্বের এই লড়াই এখন পুরোপুরি খোলা।