২৩ দিন পর দেশে এলো মালয়েশিয়া প্রবাসী শাহানুরের লাশ

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মৃত্যুর ২৩ দিন পর শুক্রবার দেশে আনা হয় মালয়েশিয়া প্রবাসী শাহানুর রহমানের লাশ। শাহানুর রহমান(২২) যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের সিদ্দিকুর রহমানের ছোট ছেলে।সকাল সাড়ে টার দিকে জানাজা শেষে হানুয়ার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শাহানুরের পিতাও মালয়েশিয়া প্রবাসী। শাহানুরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানান. উপজেলার হানুয়ার গ্রামের সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চাকার করেন। দুই সন্তানের মধ্যে শাহানুর রহমান(২২) ছোট। শাহানুরের আবদার মেটাতে পিতা তাকে প্রায় এক বছর আগে মালয়েশিয়ায় নিয়ে যান। পেনাং শহরে পিতার সাথেই থাকতেন শাহানুর। পিতা-ছেলে একটি কারখানায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত ২২ নভেম্বর শাহানুর রহমান কাজ করার সময় উঁচু ভবন থেকে পড়ে গিয়ে নিহত হন। পিতা সিদ্দিকুর রহমান বর্তমান মালয়েশিয়ায় অবস্থান করছেন। মালয়েশিয়া থেকে শাহানুরের লাশ দেশে আনা হয় গতকাল শুক্রবার সকালে। হানুয়ার গ্রামের বাড়িতে লাশ আনা হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছোট ছেলেকে হারিয়ে তার মাসহ স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে এলাকার হাজারো মানুষ ছুটে আসে তাদের বাড়িতে শেষবার তাকে দেখার জন্যে। সকাল সাড়ে ১০ টার দিকে ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।