বিভিন্ন মসজিদে কার্পেটের জায়নামাজ বিতরণ স্বেচ্ছাসেবক দলের

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে কার্পেটের জায়নামাজ বিতরণ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। এছাড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বরেণ্য এই রাজনীতিবিদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার জেলা বিএনপি কার্যালয়ের একটি অনুষ্ঠানের মাধ্যমে কার্পেটের জায়নামাজ প্রদান করা হয়।

এ সময় তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মসজিদের মুসল্লিদের হাতে জায়নামাজ তুলে দেন।

এদিকে শুক্রবার জুমার নামাজ শেষে সদর উপজেলা বিএনপির আয়োজনে পাগলাদাহ হাফিজিয়া নূরানী বহুমুখী মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে কুরআন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজি আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবদুর রহমান খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা প্রমুখ।