হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেশবপুর শাখার সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর( যশোর)॥ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেশবপুর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় স্থানীয় আবু শারাপ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক পঙ্কজ কুমার দাস।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য জোসেফ সুধীন মন্ডল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার দত্ত।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি যোগেশচন্দ্র মন্ডল, রবিনসন আর বিশ্বাস, অসীম কুমার মন্ডল, কেশবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক সুকুমার সাহা, কেশবপুর উপজেলা নাগরিক কমিটির সভাপতি যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এডভোকেট আবুবক্কার সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় পর্বে পঙ্কজ কুমার দাস কে সভাপতি, সাংবাদিক তন্ময় মিত্র বাপ্পীকে সহ-সভাপতি ও অসীম ভট্টাচার্য বাপিকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়।