হাসপাতলে অসুস্থদের শয্যাপাশে বিএনপি নেতা অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন, সাবেক সহ সভাপতি নুর ইসলামের পিতা ইসমাইল হোসেন, বিএনপি নেতা মাওলানা আক্তার হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন মাস্টারের স্ত্রী লতিফা বেগমসহ যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে হাসপাতালে যান। প্রথমে তিনি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি নেতা মাওলানা আক্তার হোসেনের (৫৫) খোঁজ নেন। নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত ১ ডিসেম্বর বিকেলে ভর্তি হন। অনিন্দ্য ইসলাম অমিত তার পাশে দীর্ঘ সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। চিকিৎসকরা জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এরপর তিনি হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের পাশাপাশি আবাদ কচুয়া গ্রামের বিএনপি নেতা জাকির হোসেন মাস্টারের স্ত্রী লতিফা বেগম, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নুর ইসলামের পিতা মো. ইসমাইল হোসেন ও প্রেসক্লাব যশোরের যুগ্ম- সম্পাদক জাহিদুল কবির মিল্টনের শয্যাপাশে সময় দেন। তিনি সকল রোগীর আশুসুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা ডা. ওবায়দুল কাদির উজ্জল, ডা. মো. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. অহিদুজ্জামান আজাদ, ডা. মো. শরিফুল আলম, ডা. মো. তাহমিদ উর রহমান ও ডা. মো. রবিউল ইসলাম।