যশোরে মাদকবিরোধী দিবসে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

0
যশোরে মাদকবিরোধী দিবসে শোভাযাত্রা
শুক্রবার যশোরে মাদকবিরোধী দিবসে শোভাযাত্রা বের হয় - লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-উপলক্ষে যশোরে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (২৬ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও দিবসের তাৎপর্য তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উপপরিচালক পারভীন আখতার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোরের সিনিয়র শিক্ষক মো. পারভেজ হোসেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র এবং মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

যশোরে মাদকবিরোধী দিবস