স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিকরগাছায় র‍্যালী ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

0
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিকরগাছা বাজারে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালি।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আসরবাদ ঝিকরগাছা সোনালী মার্কেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে ঝিকরগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার বাজার থানা মোড় এলাকায় বৃক্ষরা ফোন কর্মসূচি পালিত হয়।

ঝিকরগাছা কার বাজার থানা মোড় এলাকায় বৃক্ষরোপণ করছেন জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

পৃথক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসলাম শেখ, ঝিকরগাছা উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের পদ প্রত্যাশী আব্দুস সালাম পলাশ, হাসানুর রহমান রুবেল, ইসাক আলী, রয়েল হোসেন, তারেক মোহাম্মদ শরীফ, সুমন হোসেন, ডলার মাহমুদ, সোহাগ হোসেন, আব্দুল কাইয়ুম শেখ, শরিফুল ইসলাম, চঞ্চল চৌধুরী, মামুদ চৌধুরী কাওসার, রিপন হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।