সেই তামান্না নূরার হাতে হুইলচেয়ার তুলে দিলেন অনিন্দ্য ইসলাম অমিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী (জন্মের থেকে দুই হাতহীন) ছাত্রী তামান্না আক্তার নূরার হাতে হুইলচেয়ার ও নগদ অর্থ তুলে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।

যশোর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন দম্পতির মেয়ে তামান্না।

শারীরিক প্রতিবন্ধীকতা জয় করে পা দিয়ে লিখে তিনি এসএসসি, এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে যবিপ্রবিতে ভর্তি হন। তার এই সংগ্রামে পাশে থাকতে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা দেওয়া হয়।