স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

0

স্টাফ রিপোর্টার॥ ঘূর্ণিঝড় মোখার কারণে যশোরে শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডের স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা । আর আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে এসএসসির গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা পরীক্ষা।
মঙ্গলবার (১৬ মে) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে। কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত সূচিতে আরো জানানো হয়েছে, ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত এসএসসি’র ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল দশটা থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। আর ১১ জুনের মধ্যে ব্যবহারিকের উত্তরপত্র বোর্ডে পৌঁছে দিতে হবে।