সুন্দরবনের অভয়ারণ্যে ৫ ট্রলারসহ ১০ জেলে আটক

0

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা॥পূর্ব সুন্দরবনের শরণখোলা অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ টি ট্রলার,৪ টি নৌকাসহ ১০ জেলেকে আটক করা হয়েছে। বুধবার (৩ মে) বিকেলে শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া,শেলারচর অভয়ারণ্য থেকে এদের আটক করেন বনরক্ষীরা। আটকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ মাহবুব হাসান জানান, তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল বনের নারকেলবাড়িয়া খাল থেকে পাশ না থাকার অভিযোগে কাঁকড়া ধরার চারুসহ ৪ টি নৌকা,একটি ট্রলারসহ ৪ জেলেকে আটক করা হয়। এরপর একইদিনে শেলার চরের ভাঙ্গা খাল থেকে নিষিদ্ধ বেহুন্দি জাল,দুটি ট্রলারসহ তিন জেলেকে আটক করা হয়। পরে মধ্য শেলা ও নারকেলবাড়িয়া অভয়ারণ্যে বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার অভিযোগে দুইটি ট্রলারসহ তিন জেলেকে আটক করা হয় । আটক জেলেরা হলেন, রামপাল উপজেলার ফিসিরডাঙ্গা গ্রামের ওমর ফারুক গাজী, শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুরের আসাদুল, মোরেলগঞ্জ বারইখালীর মন্টু, বরগুনা তালতলির জাফর পেয়াদা ও পাথরঘাটা রুহিতা গ্রামের কামাল কাজি। জেলে,ট্রলার,নৌকা ও জাল উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে এদের বিরুদ্ধে বন বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা মাহবুব হাসান।