সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার হোসেনের মৃত্যুবাষির্কী আজ

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা॥ আজ ৭ ডিসেম্বর চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন চাকলাদারের ২য় মৃত্যুবার্ষিকী।
মরহুমের ছোট ছেলে ইউপি সদস্য কাইয়ূম হোসেন দিপু চাকলাদার জানান,তার পিতা বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন চাকলাদার ২০২১ সালের ৭ ডিসেম্বর স্ট্রোক করে যশোর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন চাকলাদার মৃত্যুর আগ পর্যন্ত চুড়ামনকাটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি সরকারি রেজিস্ট্রি অফিসে চাকরি করতেন।তার ৩ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী রয়েছেন। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।