সাবেক এমপি মুহাদ্দিস আবু সাঈদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা (পশ্চিম) শাখার সাবেক নায়েবে আমীর ও যশোর সদরের পদ্মবিলা মাদ্রাসার অধ্যক্ষ মরহুম মুহাদ্দিস আবু সাঈদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে এদিন পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, নফল রোজা ও দোয়া করা হবে বলে মরহুমের বড় ছেলে হাবিব কাইসার বিন সাঈদ জানিয়েছেন।
২০২০ সালের ৩০ মে বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন মুহাদ্দিস আবু সাঈদ। তিনি ১৮৮৮ সালে বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। এরপর ২০০১ সালে চারদলীয় জোটের প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসন থেকে প্রথমবারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বাঁকড়া ইউনিয়নের দরগাহ ডেঙ্গী গ্রামের বাসিন্দা মরহুমের চতুর্থভাই সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ তোফায়েল হোসেন জানিয়েছেন, তার ভাই মরহুম মুহাদ্দিস আবু সাঈদ ৫ম শ্রেণি পর্যন্ত পাশের গ্রাম মুকুন্দপুর মাদ্রাসায় লেখাপড়া করেছেন। অতঃপর তিনি গাজিরদরগাহ ফয়জাবাদ ফাজিল মাদ্রাসা থেকে দাখিল, যশোর সদরের হামিদপুর মাদ্রাসা থেকে আলিম, আগরদাড়ি মাদ্রাসা থেকে ফাজিল, কুমিল্লার ধানদিয়া মাদ্রাসা থেকে কামিল এবং এশিয়ান ইউনিভার্সিটি থেকে অনার্স-মার্স্টাস শেষ করেন। লেখাপড়া শেষে তিনি মণিরামপুর জালঝাড়া মাদ্রাসা ও ফরিদপুরের বাহাদুরপুর মাদ্রাসায় কিছুদিন চাকরি করেন। এরপর তিনি যশোর সদরের পদ্মবিলা মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সেখানে কর্মরত অবস্থায় ২০২০ সালের ৩০ মে তিনি ইন্তিকাল করেন।