সাতক্ষীরায় বাসের চাকায় নিভে গেল গৃহবধূর প্রাণ

0

 

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল)  সকাল ৯ টার দিকে সাতক্ষীরা শহরের চৌরঙ্গির মোড়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম মোছা. তাসলিমা খাতুন(৫২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মুজিবর রহমানের স্ত্রী।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ তাসলিমা খাতুন শুক্রবার সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গির মোড়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎস্যক ডা. আক্তার মারুফ তাকে মৃত ঘোষণা করেন।