সাগরে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণার পর জেলে পল্লীতে ভিজিএফ চাল বিতরণ

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। সরকারের এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে খুলনার পাইকগাছা উপজেলা মৎস্য দপ্তর থেকে হাঁট বাজার ও জেলে পল্লীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার রাড়–লী জেলে পল্লী, বাঁকা ও কাটিপাড়া বাজার এবং গদাইপুরের বোয়ালিয়া জেলে পল্লী এবং উপজেলা সদরের হাট বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এদিকে নিষেধাজ্ঞা সময়ে মৎস্যজীবীদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে উপজেলার ১ হাজার ৯৫০ জন মৎস্যজীবী পরিবারকে ১০৯.২০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হবে। যার অংশ হিসেবে রোববার রাড়–লী ইউনিয়নের ৪০১ জন পরিবারের মাঝে ২২.৪৫৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাউসার হোসেন আকন ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।