সভাপতি মাফিজুল সম্পাদক উজ্জ্বল চৌগাছায় সাহিত্য পরিষদের কমিটি গঠন

0

 

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, সাবেক অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল প্রমুখ।  আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে চৌগাছা সাহিত্য পরিষদের ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।  উপদেষ্টারা হলেন সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, আলমগীর মতিন চৌধুরী, ইয়াকুব আলী, সিদ্দিকুর রহমান, ও খাজা ফজিল আইজ উজ্জ্বল। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি সহকারী অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহীন মাহবুব, সহ-সভাপতি মুন্সি সাগর, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক রাম কুমার মৌলিক, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক কবিরুল ইসলাম, অর্থ সম্পাদক আবু রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান জুয়েল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুর রহিম, নির্বাহী সদস্য আনন্দ মোহন বিশ্বাস, আসাদুজ্জামান ও সেলিম আল-দ্বীন।