সতীঘাটায় বয়স্কদের মাঝে কম্বল বিতরণ

0

 

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোরের সতীঘাটায় রোটারী ক্লাব অব নিউ সিটি এবং রোটারী ক্লাব অব আলোকিত ঢাকার উদ্যোগে ও শিশুর হাসি সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় ২৫জন বয়স্কের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার যশোর সদরের সতীঘাটা খৈ-তলা নামকস্থানে শুরুতে দোয়া পরিচালনা করেন সতীঘাটা আশরাফুল মাদারিসের শিক্ষক মাওঃ সাব্বির আহম্মেদ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিশুর হাসি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালাক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা প্রাথমিক সহকারী শিক্ষা পরিদর্শক নাজমুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাধন সরকার। অন্যান্যের মধ্যে তোলাগোলদারপাড়া জামে মসজিদের সভাপতি সোবহান সরদার, কাস্টম আব্দুর রহমান, মাসুম হোসেন গাজী, বিএনপি নেতা আজিজার রহমান মনু, রেজাউল করিম, সাংবাদিক জাকির হোসেন, যুবনেতা কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।