সংবাদপত্র হকার্স ইউনিয়ন আজ সদস্যদের ঈদ উৎসব ভাতা প্রদান করবে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও সদস্যদের ঈদ উৎসব ভাতা প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে। এ উৎসব ভাতা প্রদান করা হবে দৈনিক গ্রামের কাগজ কার্যালয়ে। এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন পৌরমেয়র হায়দার গণি পলাশ। বিশেষ অতিথি থাকবেন মেহেদী হাসান মিন্টু, সদস্য যশোর জেলা পরিষদ, মবিনুল ইসলাম মবিন, সম্পাদক দৈনিক গ্রামের কাগজ, আনোয়ারুল কবির নান্টু, ভারপ্রাপ্ত সম্পাদক, লোকসমাজ, মাহবুব আলম লাবলু, নির্বাহী সম্পাদক দৈনিক স্পন্দন ও শামীম চাকলাদার বাবু, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক সমাজের কথা।