যশোর নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডে ফল উৎসব

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে যশোরে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সার্বিক আয়োজনে রেল স্টেশনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় দুস্থ মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আবুল কাশেম কালু, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ মফিজুর রহমান মফিজ এবং যুবদল নেতা আনোয়ার হোসেন পারভেজ প্রমুখ।