ঝিকরগাছায় খেলার মাঠে মঞ্চ নির্মাণ কাজের উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় বিএম হাইস্কুল খেলার মাঠে মঞ্চ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন,জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা।

ছবি: সংগৃহীত।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান, মমিন উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, ঝিকরগাছা বিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলম, জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্না, বাফুফের সাবেক রেফারি ইকরামুল হক ইকু, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সভাপতি শাহারুল আলম হ্যাপি, প্রশিক্ষক হাবিবুর রহমান বাশার, ক্রীড়া শিক্ষক আবু হাসান, সাবেক ফুটবল খেলোয়াড় মাধব ঘোষ, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক এমামুল রাজিব সবুজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা নওজীস ইসলাম রিয়েল প্রমুখ।

ঝিকরগাছা ক্রীড়ামোদী মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে বিএম হাইস্কুল মাঠে ওপরে মঞ্চ, নিচে ডেসিংরুম কাম ওয়াশরুম করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে, সাবিরা সুলতানা এমপি জানিয়েছেন।