যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচনে ১৫ জনের মনোনয়নপত্র জমা

0
ছবি: লোকসমাজ।

লোকসমাজ ডেস্ক ॥ যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ি রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত দিন। এদিন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ৯টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শেষে সবক’টি বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন সভাপতি: মো. আব্দুল রাজ্জাক ও পলাশ, সহ সভাপতি: মো. সিদ্দিকুর রহমান ও মো. আসাদুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক: মো. জিলহাজ হোসেন ও মো. তৌহিদুর রহমান তুহিন, সহ সাধারণ সম্পাদক: মো. ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক: আশরাফুল ইসলাম ও এস এম আসলাম উদ্দীন, কোষাধ্যক্ষ: মো. আল আমিন, প্রচার সম্পাদক: মো. শাহেব আলী ও আজিবর রহমান, দপ্তর সম্পাদক: ফজলু হক ও ফারম্নক হোসেন ও কার্যনির্বাহী সদস্য: মো. নূর আলী,

আগামী ৭ জুলাই এ ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।