শ্যামনগরে ১৭টি ককটেল উদ্ধার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা শ্যামনগরে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা গোপন সংবাদ পেয়ে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করেছে।  রোববার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা র‌্যাব-৬, সিপিসি-১ কোম্পানি কমন্ডার মেজর মো. গালিব হোসেনের নেতৃত্বে সদস্যরা শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে দীন মোহাম্মাদের নির্মানাধীন দোকানের পাশ থেকে বস্তা ভর্তি ককটেলগুলো উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি র‌্যাব সদস্যরা। র‌্যাব-৬ কোম্পানি কমন্ডার মেজর মো. গালিব হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তার মধ্যে লুকানো ১৭টি ককটেলা উদ্ধার করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।