শ্যামনগরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা

0

শ্যামনগর (সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া গ্রামে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারী ৫ ব্যক্তির বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন সাতীরা পল্লী বিদ্যুৎ সমিতি। গত শনিবার খলিসাবুনিয়া গ্রামে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারী ব্যক্তিদের বাড়ি থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাতীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জি এম) সন্তোষ কুমার সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খলিসাবুনিয়া গ্রামের মুজিবর গাইন, জয়নাল, হাসান, আল বাকার ও শফিউল আজম লেলিনের বাড়িসহ স্থানীয় আওয়ামী লীগ অফিসে অবৈধভাবে তার টেনে নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিল। ঘটনা জানার পর তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়’। এ ঘটনায় রবিবার সাতীরা পল্লী বিদ্যুৎ সমিতির আশাশুনি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম নৃপেন্দ্র নাথ বিশ্বাস বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেছেন বলে তিনি জানিয়েছেন। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।