চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৮২ লাখ টাকার চেক হস্তান্তর

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ২০টি পরিবারের অনুকূলে ৮২ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চেকগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকী, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক মইনুদ্দিন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিআরটিএ‘র সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস প্রমুখ।