মহেশপুরে প্রতিবন্ধী বিদ্যালয় পরির্দশনে দত্তনগর বিএডিসি খামাররে ঊর্ধ্বতন র্কমর্কতারা

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহশেপুর উপজলোর কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয় পরির্দশন করেছেন এশিয়া মহাদশেরে বৃহত্তম কৃষি খামার দত্তনগর বিএডসি খামারের জয়ন্টে ডিরেক্টর কামরুজ্জামান শাহীন। এ সময় তার সাথে ছিলেন বিএডসি খামাররে ডিডি আল মামুন ও ডিডি মাসুদ আলম।

পরির্দশন কালে তারা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করনে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, জীবনযাপন ও ভবিষ্যৎ সম্ভাবনা সর্ম্পকে খোঁজ খবর নেন। শিক্ষাথীদের সঙ্গে আন্তরিক ভাবে কথা বলে তাদের উৎসাহিত করনে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন।

বিদ্যালয়ের সার্বিক র্কাযক্রম ও শিক্ষার পরিবেশ দেখে র্কমর্কতারা সন্তোষ প্রকাশ করনে। একই সঙ্গে কুশাডাঙ্গা প্রতিবন্ধী বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে ভবিষ্যতে পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহাম্মদ আলী, প্রধান শিক্ষক শাহীন আলম, শামীম হোসেন,পারভেজসহ বিদ্যালয়ের শিক্ষক-র্কমচারী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।