৭ দফা বাস্তবায়নের দাবিতে যশোরে দলিল লেখক সমিতির স্মারকলিপি

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে দলিল লেখক সমিতি। মঙ্গলবার দুপুরে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন যশোর জেলা দলিল লেখক সমিতির সভাপতি সরোয়ার হোসেন, সদর উপজেলা কমিটির আহ্বায়ক হায়দার আলী, সদস্যসচিব সাহিদুর রহমান বিপুল, যুগ্ম আহ্বায়ক সামছুল হক টুকু, যুগ্ম আহ্বায়ক নেছার আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম আহ্বায়ক এনামুল হক বাচ্চু।

এ সময় নেতৃবৃন্দ দলিল লেখকদের যৌক্তিক ৭ দফা দাবি অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান।