শ্যামনগরের সাপের কামড়ে শিশুর মৃত্যু

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলার আটুুলিয়া ইউনিয়নে সাপের কামড়ে সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে। নিহত শিশু মোল্যা পাড়া গ্রামে শাহিন ইসলামের ছেলে। পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা তার মা হাঁসের বাচ্চা ঘরে উঠেছে কিনা দেখতে বলে। শিশু রিফাত দেখতে গেলে সাপে কামড় দেয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রিফাতকে মৃত ঘোষণা করেন।