শ্যামনগরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুন্ডাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা।।সাতক্ষীরায় জেলা প্রশাসনের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুন্ডাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম ও উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টির কারগরি সহায়তায় কমিউনিটি ‘রেডিও নলতা ৯৯.২’ এই সভার আয়োজন করে।

বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও সমষ্টির খুলনা বিভাগীয় সমন্বয়ক শরীফুল্লাহ কায়সার সুমন।

স্বাগত বক্তব্য রাখেন গণমাধ্যম বিষয়ক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান সমষ্টির নির্বাহী পরিচালক ও চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক মীর মাশরুরজ্জামান।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক এস কে সিরাজ, রেডিও নলতা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, মিলন হোসেন ও শাহিন আলম। এ সময় ক্ষুদ্র নূ-গোষ্ঠী মুন্ডা দের মধ্যে বক্তব্য রাখেন – ভবানী মন্ডা গোপাল মুন্ডা ,তাপস মুন্ডা, অসিত মুন্ডা ও অমল মুন্ডা প্রমুখ।

এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, আমার কথা আছে সুবিধা বঞ্চিতদের নিয়ে। আমার কথা আছে ভূমিদস্যু ও দখলদারদের বিরুদ্ধে। যারা এগুলোর সাথে জড়িত তারা সাবধান হবেন। অসহায় মানুষগুলো যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং সরকারি সকল সুবিধা পেতে পারে সে জন্যই আমি কাজ করে যাবো, এসময় তিনি আদিবাসী মুন্ডাদের জন্য তাদের পার্শ্ববর্তী সরকারি খালও দিঘী উন্মুক্তকরণ ও রাস্তা পাকারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।