শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

0

শৈলকুপা (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামে বিষধর সাপের কামড়ে তমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের লতিফ মিয়ার মেয়ে। প্রতিবেশী ওলাদ মিয়া জানান, রাতে খাবার খেয়ে মায়ের সাথে বিছানায় শুয়ে থাকা অবস্থায় বিষধর সাপে কামড় দিলে তারা চিকিৎসার জন্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে এন্টিভেনম ইনজেকশন না কায় চিকিৎসকরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন। সেখানেও সাপে কামড়ানো ওষুধ না থাকায় তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে হাসপাতালে পৌঁছানোর আগেই পথের মধ্যে মারা যায় শিশুটি। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সাপের কামড়ে একটা শিশু মারা গেছে বলে শুনেছি।