শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাজন হোসেন মোল্লা নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে। রাজন কাঁচেরকোল গ্রামের হারুন মোল্লার ছেলে।
এলাকাবাসী জানান, সারাদিন ভ্যান চালিয়ে রাজন মোল্লা বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে বাড়িতে আসেন । বাড়িতে এসে বিদ্যুতের লাইন বন্ধ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শৈলকুপা থানার উপ পরিদর্শক আব্দুল জলিল বিদ্যুৎস্পৃষ্টে কাঁচেরকোল গ্রামে রাজন মোল্লা নামের এক ব্যক্তি মারা গেছে বলে জানান।