সুন্দরবনের কুখ্যাত দস্যু প্রধান জোনাব আলী গ্রেফতার

0
ছবি: গ্রেফতার সুন্দরবনের দস্যু বাহিনী প্রধান জোনাব আলী।

কয়রা (খুলনা) সংবাদদাতা ॥ সুন্দরবনের দস্যু বাহিনী প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি। শুক্রবার রাত ১১টার দিকে খুলনার হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার কেরামত আলীর ছেলে।

এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোনাব আলীর অবস্থান নিশ্চিত করেন এসআরবি-৬-এর সদস্যরা। পরে হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জোনাব আলীকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়