ভিজিডি চাল আত্মসাৎ, অভয়নগরের ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ: ভিজিডি’র চাল আত্মসাতের দায়ে অভয়নগরের বাঘুটিয়ার ইউপি চেয়ারম্যান বাবুল আক্তারকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

রোববার (২৪ মে) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন।

সাজাপ্রাপ্ত বাবুল আক্তার অভয়নগর গ্রামের আতিয়ার গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। সাজাপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল আক্তার পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের ১৮ সালের ডিসেম্বর মাসের ভিজিডি কর্মসূচির আওতায় ২৬০ জন উপকারভোগীর জন্য ৩০ কেজি করে মোট ৭ হজার ৮শ’ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান বাবুল আক্তার ওই বছরের ১০ ডিসেম্বর চাল উত্তোলন করেন। উত্তোলনকৃত চালগুলো তিনি ইউনিয়ন পরিষদের নিয়ে যাননি বলে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ করেন।

এ অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১৬ জানুয়ারি দুর্নীতির অভিযোগে এনে অভয়ানগর থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রানী মজুমদার। এ মামলা তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল আসামি বাবুল আক্তারকে অভিযুক্ত করে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি বাবুল আক্তারের বিরুদ্ধে ৪০৯ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

একই সাথে আত্মসাতকৃত চালের ৩ লাখ ৩৭ হাজার ৫০৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। যা আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আদায়যোগ্য।