শৈলকুপায় ছাগল দিয়ে ক্ষেতের ফসল খাওয়ানো কেন্দ্র কওে হামলায় ৩ নারী আহত

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপায় ছাগল দিয়ে ক্ষেতের ফসল ছাগল খাওয়ানোকে কেন্দ্র করে তিন নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার দেবীনগর গ্রামের হাফিজ মন্ডলের বাড়ির পাশে ২৬ শতক জমিতে মরিচ ও বেগুন চাষ করেছেন। বৃহস্পতিবার দুপুরে পরিকল্পিতভাবে হাফিজের ছোট ভাই জাহিদুল,মিরাজ ও তাদের স্ত্রী এবং মরিচ ও বেগুন ক্ষেতে ছাগল ছেড়ে দিয়ে খাওয়ানো শুরু করে। এ সময় হাফিজের স্ত্রী ফুলমতি নিষেধ করলে তাকে পিটিয়ে আহত করা হয়। তার চিৎকারে আরও দুই মেয়ে ছুটে আসলে তাদেরও মারধর করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাফিজ এর মা চন্দনা খাতুন জানান, আমার বড় ছেলে হাফিজ এর সাথে ছোট ছেলে জাহিদুল,মিরাজ ও তাদের স্ত্রী সন্তানেরা জমিজমা বিরোধের জের ধরে শত্রুতা করে মারধর করেছে।
হাফিজ মন্ডলের মা জানান, জমি নিয়ে আমার ভাইয়েরা আমার সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা করছে,তাদের ভয়ে আমি ও আমার ছেলে বাড়িছাড়া রয়েছি। আমাকে মারতে না পেরে ছোট ভাই জাহিদুল, মিরাজ, ভাতিজা রাজু,রানুসহ বেশ কয়েকজন আমার স্ত্রী,মেয়ে ও নাতনিকে বেধড়ক পিটিয়ে আহত করেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,জমিতে ছাগল খাওয়ানোকে কেন্দ্র করে কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।