শিক্ষক হত্যা ও লাঞ্ছনার বিচার দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন

0

 

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ॥ সাভারে কলেজ প্রভাষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষককে লাঞ্ছনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্র ইউনিয়ন সংসদ। বৃহস্পতিবার বেলা ১১ টায় আমবাগান সংলগ্ন দলীয় টেন্টের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির কোষাধ্যক্ষ ওবাইদুর রহমান আনাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাকিব হাসান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসানসহ নেতাকর্মীরা। এর আগে একই দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালের পাদদেশে অবস্থান কর্মসূচি করেন বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষক। এছাড়াও ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট ও শিক্ষক সমিতি।