শালিখায় ৫৬০৬ জনকে ভিজিএফএ‘র চাল বিতরণ

0

 

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নে পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে ৫ হাজার৬০৬ জন হতদরিদ্রদের মাঝে ভিজিএফ ‘র চাল বিতরণ করা হয়েছে। শতখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বুধবার দিনব্যপী এই চাউল বিতরণ করা হয়। ইউনিয়ন চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ঝন্টু ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি আশা করেন দুইদিনের মধ্যে এই চাল বিতরণ সম্পন্ন করা হবে।এ সময় ট্যাগ অফিসার মো. মমিনুর রহমান উপস্থিথ ছিলেন। মাথা পিছু ১০ কেজি করে চাল পাচ্ছেন কার্ডধারীরা।