শালিখায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চতুরবাড়ীয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ শহীদ রাব্বি স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিংড়া স্পোটিং ক্লাব একাদশকে ২-১ গোলে পরাজিত করে চতুরবাড়ীয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বুধবার বিকেলে মাগুরার শালিখা উপজেলার মশাখালী স্কুল মাঠে এ খেলা হয়। খেলায় এ দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। পরে পৃুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিঠুন রায় চৌধুরী।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট। বিশেষ অতিথি ছিলেন,মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুজ্জামান শামিম,যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন শিকদার,ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার,যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন,কৃষকদলের আহবায়ক ইলিয়াস হোসাইন,সদস্য সচিব তুহিন মুন্সি,সিনিয়র যুগ্ম আহবায়ক আল আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়েদ জাহিদুর রহমান,সদস্য সচিব গোলাম কিবরিয়া, জেলা ছাত্রদল নেতা ফারদিন সুমন,ফিরোজ হোসেন মৃধা,ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ।