ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহীদের নির্দেশনা যশোর সদর উপজেলা বিএনপির

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির সমর্থনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী দলের নেতাকর্মী ও সমর্থকদের বিশেষ নির্দেশনা দিয়েছে যশোর সদর উপজেলা বিএনপি।

নির্বাচন করতে আগ্রহী দলের নেতাকর্মী ও সমর্থকদের আগামী ৯ তারিখের মধ্যে সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান ও সাধারণ সম্পাদ আঞ্জুরুল হক খোকনের কাছে লিখিত আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

কাগজপত্রসমূহ হতে হবে -রাজনৈতিক জীবন বৃত্তান্ত, রাজনৈতিক মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি।