যশোরে এনএম খান প্রাথমিক বিদ্যালয়ে মিলনমেলা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ এনএম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক এবং এলাকাবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম।

পিলু ফাউন্ডেশন ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মিলন মেলায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদুল হক খান মিলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রবীর মিত্র ও সোশ্যাল মার্কেটিং কোম্পানির খুলনা বিভাগীয় ব্যবস্থাপক মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা রানী দাস, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যুগ্ম-সম্পাদক রাফফাত আরা ডলি, বিএনপি নেতা ফরহাদ আহমেদ, ইরমাক আব্বি আসাদ, মুনীর আক্তার কাজল প্রমুখ।