যশোরে তরিকুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অব্যাহত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ ব্যবসায়িক সংগঠন বরেণ্য এ রাজনীতিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে।

এদিন জেলা মহিলা দলের আয়োজনে বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বিকেলে উপশহর খাজুরা বাস মালিক সমিতির আয়োজনে সংগঠনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন খাজুরা বাস মালিক সমিতির সভাপতি এ কে শরফুদ্দৌলা ছোটলু।

বাদ জোহর নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে রায়পাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। যশোর নগর যুবদলের আয়োজনে হুশতলা মাঠপাড়ায় ফজলুল উলুম বাগে জান্নাত মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কুরআন শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, খাজুরা বাস মালিক সমিতির নেতা মোহাম্মদ ওয়াজেদ আলী সরদার, মোহাম্মদ এবিএস বেলাল, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।