যশোর ১ম বিভাগ ক্রিকেটে এরশাদ আলী স্মৃতির জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগের গতকাল রোববারের খেলায় জয় পেয়েছে মুন্সি এরশাদ আলী স্মৃতি একাডেমি। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সীমান্ত ক্লাবকে ১০৮ রানে পরাজিত করে। খেলায় টসে হেরে প্রথমে মুন্সি এরশাদ আলী স্মৃতি একাডেমি ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষ্যে ব্যাট হাতে আল আমিন ৬২ এবং সঞ্জয় ২৫ রান সংগ্রহ করেন। বল হাতে সীমান্ত ক্লাবের আলিম ৩টি এবং শাওন, জয় ও হৃদয় ২ টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য সিমান্ত ক্লাব ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ৫ বলে ১২৬ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষ্যে ব্যাট হাতে আলিম সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করেন। বল হাতে মুন্সি এরশাদ আলী স্মৃতি একাডেমির ববি ৩টি এবং শিমুল, মামুন ও আল আমিন ২ টি করে উইকেট লাভ করেন।