শালিখায় গোল্ডকাপ ফুটবল ফাইনালে আড়পাড়া জয়ী

0

 

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত হয়। এই খেলায় ধনেশ্বরগাতী একাদশকে আড়পাড়া একাদশ ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর শ্রী বীরেন শিকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার্স ইনচার্জ মো. বিশারুল ইসলাম।