শালিখায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

0

শালিখা মাগুরা সংবাদদাতা ॥ মাগুরার শালিখায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এসময়, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ বাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদার, সিরাজ উদ্দিন মন্ডল, আরজ আলী বিশ্বাস, শিক্ষক আলী আহসান, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ।

উক্ত সভায়,বাল্যবিবাহ,ইফটিজিং, অবৈধ মাটি কাটা বন্ধ ও সড়কের পাশে বিভিন্ন মরা এবং পড়া গাছ কর্তন করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।