শার্শা সীমান্তে ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

0

 

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহটি দিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সন্ধ্যায় ইছামতি নদীতে বাংলাদেশ অংশে একটি মরদেহ ভাসতে দেখে তারা প্রথমে স্থানীয় ইউপি চেয়াররম্যান তবিবর রহমানকে জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। শার্শা থানার এসআই জামাল উদ্দিন বলেন,স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি মরদেহ ভাসছে। গোগা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সালেহ আহম্মেদ জানান, ৪৪ নাম্বার পিলারের কাছ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।