শার্শায় ৭৮ কেজি গাঁজা জব্দ

0

নাভারণ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় ৭৮ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। ভারত থেকে পাচার হয়ে আসা ওই গাঁজা শনিবার (২৯ এপ্রিল)  ভোরে উপজেলার সীমান্তবর্তী শালতা গ্রামের মাঠ থেকে এ জব্দ করা হয়। যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি নিশাদল আল নাহিয়ান শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আতিকুল ইসলাম ওই এলাকায় গোপনে অবস্থান নেন। ভোরে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারী দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে থামার নির্দেশ দিলে তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা গুলি উদ্ধার করে বস্তার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা জব্দ করে। উপজেলার ফুলসর গ্রামের ওবাইদুর রহমানকে (৩৩) পাচারকারী হিসেবে চিনতে পারায় তাকে আসামি করে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে।