শার্শায় পুকুর পাড়ে পড়েছিল ১৬ ককটেল

0

বাগআঁচড়া (শার্শা), যশোর সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রাম থেকে ১৬টি ককটেল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।  শনিবার দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয় ওই গ্রামের একটি পুকুর পাড় এলাকা থেকে।
পুলিশ জানায়, বালুন্ডা গ্রামের একটি পুকুর পাড় এলাকায় বেশ কিছু ককটেল মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৬টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো লাল কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, বালুন্ডা গ্রাম থেকে ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো নাশকতা কাজে ব্যবহার করার জন্য সেখানে মজুদ করা হয়।