প্রেস ক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের প্রেস ক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ শিহাব উদ্দীনের সভাপতিত্বে আলোচনা করেন ক্লাবের সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু,সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক সাংবাদিক খাজা ফজিল আইজ উজ্জ্বল, খালেদুর রহমান, খলিলুর রহমান জুয়েল, এম হাসান মাহমুদ, টিপু সুলতান, শওকত আলী, আসিফ ইকবাল রকি, কবিরুল ইসলাম, ইমাম হোসেন সাগর, সুজন দেওয়ান, নুরুল ইসলাম, আব্দুস ছাত্তার কিনে, শহীদুল ইসলাম, মেহেদী হাসান শিপলু, ফারুক আহমেদ, বোরহান উদ্দীন, সেলিম রেজা, সায়েদ হাসান সুজন, রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, সাংবাদিকদের মানোন্নয়ন, ক্লাবের নিজস্ব জমি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।