শার্শার নতুন ওসিকে বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ যশোরের শার্শা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন শামিনুল হক। নতুন ওসির কার্যভার গ্রহণ উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন- ৯২৫ তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে।

রবিবার (২৯ জুন) রাতে শার্শা থানা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলীর নেতৃত্বে শ্রমিক নেতৃবৃন্দ নবাগত ওসির হাতে ফুলের তোড়া তুলে দেন।

শামিনুল হক এর আগে বাগেরহাট জেলার শরণখোলা থানায় দায়িত্ব পালন করেছেন। সেখানে সফলভাবে কার্যকাল শেষ করার পর তাকে শার্শা থানার দায়িত্ব দেওয়া হয়।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর। এখানকার শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং বন্দরে একটি শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখা জরুরি। শ্রমিকেরা সবসময়ই প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের যেকোনো ইতিবাচক ও আইনি পদক্ষেপে শ্রমিক ইউনিয়ন সব ধরনের সহযোগিতা দেবে।