শার্শার কায়বায় ৩১০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ৩১০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় চোরাচালানীদের ব্যবহৃত নসিমনও জব্দ করা হয়।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও মাদকসহ যেকোনো পাচার চক্র রোধে দীর্ঘদিন ধরেই বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।