শরণখোলায় শিশুশ্রম নিরসনে মিট দ্য প্রেস

0

 

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় চিংড়ি পোনা সংগ্রহে শিশুশ্রম নিরসন ও শিশু বান্ধব উপজেলা গঠনের লক্ষ্যে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শরণখোলা প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ও ইনসিডিন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অ্যাড্রেসিং চাইল্ড লেবার ইন এগ্রিকালচারাল সাপ্লাই চেইন গ্লোবাল টু লোকাল প্রকল্প ও গ্লোবাল মার্চ এগেইনস্ট চাইল্ড লেবারের সহায়তায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন, ইনসিডিন বাংলাদেশের ক্যাম্পেইন কোঅর্ডিনেটর রাফিউল আলি রানা ও মানবাধিকার অ্যাম্বাসেডর রূপা জামান।
সভায় বক্তারা চিংড়ি পোনা সংগ্রহে শিশু শ্রম নিরসন ও শিশু বান্ধব উপজেলা গঠনের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। উদয়ন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসরাত জাহানের সভাপতিত্বে মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, সাংবাদিক হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, সাবেরা ঝর্ণা, আব্দুর রাজ্জাক তালুকদার, আসাদুজ্জামান স্বপন, মাহাফুজুর রহমান বাপ্পি, শাওন হোসেন প্রমুখ।