শরণখোলায় লোডশেডিংয়ে জনজীবনে নাভিশ্বাস

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা॥ একদিকে প্রচন্ড দাবদাহ অন্যদিতে ঘন ঘন লোডশেডিংয়ে শরণখোলায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। গত এক সপ্তাহে শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছেন। বরফকলগুলোতে বরফ উৎপাদন কমে গেছে। বিপাকে পড়েছেন মাছ ব্যাবসায়ীরা।
শরণখোলার খুড়িয়াখালী গ্রামের তুহিন বয়াতী, দক্ষিণ রাজাপুর গ্রামের মাসুদ মীর, খোন্তাকাটা গ্রামের সাইদুর রহমান মুন্সি, উত্তর সাউথখালী গ্রামের বাদশা শেখসহ অনেকে বলেন, গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। প্রতিদিন পালাক্রমে ৬/৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিশেষ করে ইফতার ও সেহরীর সময় বিদ্যুৎ থাকেনা।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। গত এক সপ্তাহে ১শ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মুহাম্মদ নুরুল হোসাইন বলেন, বর্তমান দাবদাহের কারণে সারাদেশেই বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমে গেছে। ফলে লোডশেডিং হচ্ছে। গরম কমে গেলে এ অবস্থা থাকবেনা।