শংকরপুর থেকে ৮টি ককটেল উদ্ধার করেছে এসআরবি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ককটেলসদৃশ আটটি বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে যশোর পৌরসভার শংকরপুর বালির মাঠ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর বালির মাঠে অভিযান চালানো হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ককটেলসদৃশ আটটি বোমা উদ্ধার করা হয়।উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।